বাংলাদেশ স্ট্যান্ডাডার্স এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই): ৪৪তম বিশ্ব মান দিবস উপলক্ষে বেলা ১১টায় তেজগাঁওস্থ বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে আলোচনা সভা।
সমাজসেবা অধিদপ্তর: বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে অধিদপ্তর মিলনায়তনে বিকাল ৩টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদীচী: সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: হরতালের প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন।
