গার্মেন্টস কর্মী মোঃ ইউসুফ ভূইঁয়া সুমন (২৭) দুরারোগ্য জিবিএস ভাইরাসে আক্রান্ত। তার চিকিত্সার প্রায় ১২ লক্ষ টাকা প্রয়োজন। সুমনের চিকিত্সার্থে তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানাঃ মোঃ আনোয়ার হোসেন, সঞ্চয়ী হিসাব নং- ১৫৩০৫৩, পুবালী ব্যাংক লিঃ, শাহবাগ এভিনিউ শাখা, ঢাকা, মোবাইলঃ ০১৭১২৯৯৮৩১৪।
জয়নাল আবেদিন
সিরাজগঞ্জ সরকারি কলেজের এমএসসি পরীক্ষার্থী জয়নাল আবেদিন (২৬) ক্যান্সারে আক্রান্ত। তার চিকিত্সার জন্য প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন। জয়নালের দরিদ্র ভ্যানচালক পিতা আবু সিদ্দিক ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং ৪৮৯৩, সোনালী ব্যাংক, এনায়েতপুর শাখা, সিরাজগঞ্জ অথবা বিকাশ নং ০১৭২৩০৫৬৯২১।
মোঃ মিজানুর রহমান
চা-দোকানী মোঃ মিজানুর রহমান (৪৭) ব্রেন টিউমারে ভুগছেন। তার অপারেশনের জন্য তিন লাখ টাকার প্রয়োজন। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের আবেদন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ মিজানুর রহমান, সঞ্চয়ী হিসাব নং ০১৪৯১২১০০০৩১৩১৭ মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখা, চাঁদপুর।
