বয়া বাতির অভাবে ঝুঁকি নিয়ে চলছে নৌযান

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:১৯
হাতিয়া উপকূলীয় মেঘনায় (নিঝুমদ্বীপসহ) মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ, স্ট্রিমার, সী-ট্রাকসহ বিভিন্ন নৌযান। অসংখ্য ডুবোচরের কারণে এ নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বয়া না থাকায় ঘটছে দুর্ঘটনা। প্রায় দিনই যাত্রীসহ নৌযান আটকা পড়ছে। এতে প্রতিনিয়ত গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত সময় লাগছে। রাতে যাত্রীবাহী নৌযান ও মাছ ধরার ট্রলারগুলো বিকন বাতির অভাবে দিক নির্ণয় করতে সমস্যায় পড়ে। নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় ও চুরির কারণে অধিকাংশ মাছ ও লঞ্চঘাটের সিগন্যাল বাতি নেই। এছাড়া হাতিয়া উপকূলীয় মেঘনায় আগে অনেকগুলো বয়া ছিলো। কিন্তু এখন তা আর নেই। লোহার দাম বৃদ্ধির ফলে বয়াগুলো স্থানীয় একটি চক্র কেটে নিয়ে যাচ্ছে।