গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর দক্ষিণ ফুকরা জনবহুল একটি গ্রাম। কিন্তু এখানে বিদ্যুত্ না থাকায় ব্যাহত হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড। ছাত্রছাত্রীদের লেখাপড়ায় ঘটছে ব্যাঘাত। কৃষিভিত্তিক শিল্প প্রাণ পাচ্ছে না। বিদ্যুতের জন্য গোপালগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির কাছে দীর্ঘদিন আবেদন জানালেও মিলছে না বিদ্যুতের দেখা। ডিজিটাল বাংলাদেশ গড়তে ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে জরুরিভিত্তিতে দক্ষিণ ফুকরা গ্রামে বিদ্যুত্ সংযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
জুয়েল রানা, দক্ষিণ ফুকরা, কাশিয়ানী, গোপালগঞ্জ
