ইমান আলী
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ইমান আলী (৬৫) গত রবিবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। নওধার ঈদগাহ মাঠে গতকাল বাদ জোহর জানাজা শেষে পৌরসভার ৬ নং ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন সরকার, সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানী প্রমুখ শোক প্রকাশ করেছেন।
খলিলুর রহমান
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (৭৮) গত রবিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
