শোক সংবাদ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২২:২৪
চিত্তরঞ্জন সাহা বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডের সাহা মিষ্টান্ন ভান্ডারের মালিক চিত্তরঞ্জন সাহা (৬৫) দীর্ঘদিন ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে বার্থী এলাকায় গতকাল পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস প্রমুখ শোক প্রকাশ করেছেন। খান আলী রেজা রাজা মাগুরা শহরের ভায়নায় নিজ বাড়িতে গতকাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার খান আলী রেজা রাজা (৬১) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। আজিজুর রহমান আজিজ গোপালগঞ্জের সদর উপজেলার কাজুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ (৫২) গত রবিবার শহরের মিয়াপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বাণী চৌধুরী কিশোরগঞ্জের বাজিতপুর ডিগ্রি কলেজের অধ্যাপক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কৃষাণ নারায়ণ চৌধুরীর মা সমাজসেবক বাণী চৌধুরী (৯৩) গত শনিবার ঢাকার এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি ৭ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মো. সামছুল হক নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ভুলুর বাবা সমাজসেবক মো. সামছুল হক (৯৫) গত রবিবার উপজেলার পৌর শহরের অর্জুনতলা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহে ...রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।