মধুপুরে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৫১
জেলার মধুপুর উপজেলায় ১৮ দল আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। উপজেলা বিএনপির সম্পাদক এবং পৌর মেয়র সরকার শহীদসহ ১৮ দলের শতাধিক নেতা-কর্মীর মুক্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে। মধুপুর পৌরশহরে গতকাল সোমবার দুপুরে হোটেল আদিত্যের সামনে জোটের এক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। এর আগে ১৮ দলের ৪-৫ হাজার কর্মী হরতালের সমর্থনে লাঠিসোঁটা নিয়ে সমাবেশে হাজির হন। সমাবেশে জোটের সম্ভাব্য সাংসদ প্রার্থী শিল্পপতি ও বিএনপি নেতা মাহবুব আনাম স্বপন এ কর্মসূচির ঘোষণা দেন।