ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লাহ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে উরি সেক্টরে গতকাল সোমবার ভোররাতে পাকিস্তানী সৈন্যরা গুলি চালালে ভারতীয় সেনা বাহিনীর এক সেনা অফিসার নিহত ও অপর এক সৈন্য আহত হয়েছেন। ভারতীয় সেনা বাহিনীর এক মুখপাত্র একথা জানান। তিনি বলেন, আর্মি পেট্রোল ইউনিটের উপর গুলিবর্ষণে ৮ কুমায়ন রেজিমেন্টের সুবেদার প্রকাশ চন্দর নিহত হন। সূত্র জানায়, গতকাল দুই দেশের সীমান্ত বৈঠক শুরু হবার কথা ছিল। কিন্তু তার আগেই এই গুলিবর্ষনের ঘটনা ঘটে। ভারত অভিযোগ করেছে, চলতি বছর পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় কমপক্ষে ২০০ বার যুদ্ধবিরতি লংঘন করেছে।
শ্রীনগরে সেনাবাহিনীর মুখপাত্র নরেশ ভিগ বলেন, তারা পাল্টা গুলি ছোড়েননি। বরং তারা হটলাইনে পাকিস্তানী সেনাবাহিনীর কাছে এ ঘটনার প্রতিবাদ জানায়। এই ঘটনার পর জম্মু ও কাশ্মীর সরকার শ্রীনগর-মুজাফফরাবাদ বাস সার্ভিস বন্ধ করে দেয়।
