অবিলম্বে ৮ম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি ডিইউজের

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৫৩
অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ অনুযায়ী সাংবাদিকদের বেতন ভাতাদি প্রদানের জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। গতকাল সোমবার ডিইউজে’র সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নে যেসব সংবাদপত্র ও সংবাদ সংস্থা গড়িমসি করছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। ইতিমধ্যে যেসব সংবাদপত্র ও সংবাদ সংস্থার মালিক কর্তৃপক্ষ অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছেন নেতৃবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানান।