তোমাদের চিঠি থেকে

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ১৮:৩৬
তোমাদের চিঠি থেকে প্রিয় কচি-কাঁচার আসর, সবাই আমার শুভেচ্ছা নাও। আমি কচি-কাঁচার আসর নিয়মিত পড়ি ও এতে লেখা পাঠাই। আমার এতে খুব ভালো লাগে। লেখাগুলো ছাপা হলে আমি ভীষণ খুশি হই। সম্প্রতি আমি মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩ প্রিন্ট মিডিয়া-সৃজনশীল লেখা গ্রুপে ৩য় হই। আমার লেখা গল্প স্বাধীনতার শ্লোগান’ এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হই। প্রথমবার অংশ নিয়ে মনোনীত হয়ে পুরস্কৃত হই ইত্তেফাক পত্রিকায় গল্প ছাপানোর জন্য। এতে আমি ভীষণ খুশি হই। এসবই সম্ভব হয়েছে কচি-কাঁচার আসরে লেখা ছাপানোর জন্য। আমি আসরের প্রতি অসীম কৃতজ্ঞ আমার লেখা ছাপানোর জন্য, আসর আমাকে উত্সাহ, উদ্দীপনা ও আগ্রহ দিয়েছে। এজন্য আসরের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আবারও নতুন উদ্যমে লেখা লিখব আর পাঠাব। আশা করি, ছাপা হবে। আমার লেখা গল্প ছাপা হলে বেশি উপকৃত ও আনন্দিত হব। পূর্বে আমার লেখা ছাপানোর জন্য অসংখ্য ধন্যবাদ। সুমনা আক্তার মীম, সদস্য নম্বর: ১২৭৭, দক্ষিণ গোড়ান, ঢাকা।