ভোরের পাখি

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ১৮:৩৭
ভোর হয়েছে ভোর হয়েছে ছুটছে আলোর বান। কুসুম বাগে ফুলের শাখে গাইছে পাখি গান। ভোরের পাখি বলছে ডাকি রাত্রি হলো ভোর। সবার আগে খোকন জাগে ভাঙ্গলো ঘুমের ঘোর।