মায়ের বুকে

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ১৮:৩৭
মা যে আমার দেশের মাটি- মায়ের বুকে থাকা, নীল আকাশে উড়ছে পাখি মুক্ত দু’টি পাখা। আমার দেশের সোনার মাটি- মায়ের মতন আপন, এই মাটিতে ঘুমায়-জাগি- জীবন উদযাপন। একাত্তরে লড়াই করে মুক্ত হলো মাটি পাকসেনারা বন্দি হলো মুক্ত আলোয় হাঁটি। আমার দেশের মাটির বুকে- আমরা আছি সুখে, দেশকে সবাই ভালোবাসবো থাকবো মায়ের বুকে\