মনের ভেতর বইছে কেবল উথাল-পাতাল ঢেউ দূর আকাশে হাতছানিতে ডাকছে আমায় কেউ। মাকে হারাই ছোট্ট বেলায় বাবাকে তার পরে— এমনি কাটে দুখের সময় একলা বসে ঘরে। বাবার কথা যায় না ভোলা কী আর করি বলো, মায়ের কথা পড়লে মনে অশ্রু টলোমলো।