ক্যা ম্পাসের টুকরো খবর

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ১৮:৪৫
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা বিভাগ ও অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে গুলশানস্থ ক্যাম্পাসে ‘গবেষণা পদ্ধতি এবং প্রতিবেদন লেখা’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা সাদিয়া তৌফিক। সভাপতিত্ব করেন ম্যাক্রো ও ফিন্যান্সিয়্যাল ইকোনোমিস্ট ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে বিশ্বাসযোগ্যভাবে গবেষণা পদ্ধতি প্রণয়ন এবং প্রতিবেদন লেখা প্রয়োজন। এতে শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন তেমনি নীতি নির্ধারকরাও সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। -- বাবুগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা আমানুল্লাহ নোমান বরিশালের বাবুগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশন। শিক্ষানুরাগী মাহাবুবুর রহমান সোহাগের সহায়তায় সম্প্রতি বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাবেক সচিব ও ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ। ফাউন্ডেশনের সভাপতি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সহোদর মনজুর রহমান বাচ্চু এতে সভাপতিত্ব করেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী আমানুল্লাহ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান, ঢাকা কলেজের প্রভাষক ওবায়দুল করিম রিয়াজ, মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া, সরোয়ার মাহামুদ ফকির, শিক্ষানুরাগী মো. আলাউদ্দিন প্রমুখ।