বাঁ-দিকের ছবিটা একবার মনোযোগ দিয়ে দেখুন তো। কী মনে হচ্ছে আপনার? নেহাত শৌখিন কোনো বডি-বিল্ডার ঢাউস আকৃতির একখানা ট্রাকের সামনে দাঁড়িয়ে ছবি তোলার ভঙ্গি করছেন! মজার বিষয় হলো দেখতে যেমন অনায়াস প্রচেষ্টা বলে মনে হচ্ছে বাস্তবেও ঠিক ততোটাই অনায়াসেই ছবির এই ট্রাকখানা শুধুমাত্র এক হাতের শক্তিতে নড়িয়েছেন কেভিন ফাস্ট। কানাডার স্ট্রংম্যান নামে পরিচিত এই কেভিন এর আগেও গায়ের জোরে একাধিক ভারী যানবাহন সরিয়ে গিনেজ বুকে নাম লিখিয়েছেন। আর এবার তিনি রেকর্ড গড়লে ১১,০৬০ কেজি বা ২৪,৩৮০ পাউন্ড ওজনের একটা ট্রাক রেসলিংয়ের মুভের মাধ্যমে সরিয়ে।
