জোকস

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ১৯:৫৯
 ক্রেতা :তাড়াতাড়ি একটা পলিথিন ব্যাগ দিন তো, এক্ষুনি আমাকে ট্রেন ধরতে হবে। বিক্রেতা :মাফ করবেন, ট্রেন ধরার মতো এত বড় পলিথিন ব্যাগ আমার কাছে নেই।  একবার গভীর বনে তিন চাপাবাজ পিঁপড়া বসে আড্ডা দিচ্ছিল। এই সময় তাদের সামনে দিয়ে একটা হাতি হেঁটে যাচ্ছে। প্রথম পিঁপড়া :চল, আজ ব্যাটা হাতিকে মেরে গুম করে ফেলি! দ্বিতীয় পিঁপড়া :আরে থাক, মেরে ফেলার দরকার নেই! এর চেয়ে চল মেরে হাত পা ভেঙে দিই! তৃতীয় পিঁপড়া :আরে থাক থাক! মাফ করে দে! আমরা তিনজন, আর বেচারা একলা!  সঞ্জুর পাশের বাসায় থাকে এক তরুণী। একদিন সঞ্জু তাদের বাসায় কলবেল চাপল। তরুণী দরজা খুলল। সঞ্জু :আপনাদের বাসায় কি চিনি আছে? তরুণী :হুঁ, আছে। সঞ্জু :ও! না মানে...বলছিলাম কী..., চিনি না থাকলে আমাদের বাসায় এসে চাইতে পারেন। আমাদের বাসায়ও চিনি আছে।  রোগী :ডাক্তার সাহেব, আমাকে বাঁচান! আমি ভয়াবহ ইনসমনিয়ায় আক্রান্ত। ডাক্তার :কেমন? রোগী :যদি কখনো রাতে ঘুম এসেও যায়, স্বপ্নে দেখি, আমি জেগে আছি!