চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২০:৪৭
উল্লাপাড়ার নবগ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ (এফএফ নং-১৫৭৯) গত ১ অক্টোবর বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। তার দু’টি পায়ের তিন জায়গা ভেঙ্গে গেছে। এছাড়া মাথায় ও কানে প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি। চিকিত্সকরা তাকে জরুরি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। আব্দুস সামাদ এজন্য দেশের প্রধানমন্ত্রীসহ বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ আব্দুস সামাদ, সঞ্চয়ী হিসাব নং-৯৩৯, সোনালী ব্যাংক, উল্লাপাড়া শাখা, সিরাজগঞ্জ।