গবেষণায় অসাধারণ কৃতিত্বের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল হাসনাত ওয়ার্ল্ড সাইন্স একাডেমী পুরস্কার লাভ করেছেন। মানসম্মত গবেষণা কর্মের মাধ্যমে বাংলাদেশ তথা শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাকে এ পুরস্কার দেয়া হয়। সম্প্রতি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে সংগঠনটির ২৪তম সাধারণ সভায় সংগঠনের সভাপতি বাই চুনলি ড. হাসনাতের হাতে পুরস্কারটি তুলে দেন। উক্ত সম্মেলনে সারা পৃথিবী থেকে তিন শতাধিক গবেষক ও বিজ্ঞানী উপস্থিত ছিলেন। রসায়নে গবেষণার জন্য পাকিস্তানের প্রখ্যাত রসায়নবিদ প্রফেসর আতাউর রহমানের সম্মানে কতিপয় উন্নয়নশীল দেশ থেকে প্রতিবছর একজনকে এই পুরস্কার দেয়া হয়। ড. হাসনাত সারফেস ক্যাটালিসিস এর উপর গবেষণা করছেন। তিনি সারফেস ক্যাটালিসিস ব্যবহার করে পানিতে দ্রবণীয় বিভিন্ন জৈব ও অজৈব অপদ্রব্য সনাক্তকরণ ও এর অপসারণের প্রযুক্তি উন্নয়নে কাজ করছেন।
