জামালপুর পৌরসভার সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২০:৪৮
পৌরসভার ঠিকাদারের বিল থেকে কর্তনকৃত ৩৯ হাজার ৬৫৬ টাকা আত্মসাতের দায়ে জামালপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষক মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য শিগগিরই এ চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে কমিশন সূত্র জানিয়েছে।