সোমবার রাতে হরতাল চলাকালে কেন্দ্রীয় যুবদলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ দুর্বৃত্তের ছোড়া বোমায় আহত হন। এঘটনার প্রতিবাদে মঙ্গলবার কাউখালীতে যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় যুবদল সভাপতি সায়েম উদ্দিন তালুকদার, আসাদুজ্জামান মামুন, শফিকুল ইসলাম হিরণ প্রমুখ। বক্তরা অবিলম্বে হামাকারীদের গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য এইচ এম দ্বীন মোহাম্মদ এর বাড়ি কাউখালীতে।
