রুহুল আমিন
কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন যুবলীগ সভাপতি নোয়াপাড়া গ্রামের রুহুল আমিন (৫০) সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালি¬ল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। গতকাল মঙ্গলবার দুপুরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাদল কান্তি চক্রবর্তী
নগরীর সিরাজদ্দৌল¬া রোডস্থ শ্রীশ্রী বৃন্দাবনচন্দ্র বিগ্রহ মন্দিরের সেবায়েত ও বিশিষ্ট পূজারী ব্রাহ্মণ বাদল কান্তি চক্রবর্তী প্রকাশ বাদল ঠাকুর (৭৬) গত বৃহস্পতিবার বিকাল ৫টায় নিজ বাসভবনে দেহত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার-নিলুফার কলেজের সিনিয়র প্রভাষক দেবপ্রিয় চক্রবর্তীর পিতা।
মোঃ অহিদ মিয়া
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার প্যানেল চেয়ারম্যান মোঃ অহিদ মিয়া (৫৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার বিকাল ৪টায় নিজ বাড়িতে পৌরসভার নোয়াগাঁও বেপারীপাড়া গ্রামে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৬ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছন। জানাযা শেষে মঙ্গলবার নোয়াগাঁও বেপারীপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
