আজ বুধবার ঝিনাইদহে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। হরিণাকুন্ডু উপজেলা বিএনপি সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের হত্যার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় হরিণাকুন্ডুর দখলপুর বাজারে সন্ত্রাসীরা বোমা মেরে ও কুপিয়ে হত্যা করে আবুল হোসেনকে। এদিকে হরিণাকুন্ডুতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
