ধনবাড়িতে পুড়ে গেছে ১০টি দোকান

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২০:৪৬
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ধনবাড়ি উপজেলার বলিভদ্র বাজারে মঙ্গলবার অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। একটি তুলার কারখানায় আগুন লেগে কারখানাসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মধুপুর থেকে দমকলবাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।