কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত একটি গোদাম ঘর থেকে লোহার পাত ও ইট বিক্রির অভিযোগ উঠেছে। স্টেশন মাষ্টারের মৌখিক অভিযোগে ইট খুলে নেয়ার সময় পুলিশ সোমবার হাতেনাতে এক ব্যক্তিকে আটক করে। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার রুস্তম আলী ফকির বলেন, বেশ কয়েকদিন ধরে স্টেশনের প্লাট ফরমের উত্তর পার্শ্ব সংলগ্ন পরিত্যক্ত গোদাম ঘর থেকে লোহার পাত, ইট ও টিন খুলে বিক্রি করছে একটি চক্র। এ ঘটনায় মৌখিকভাবে কমলগঞ্জ থানার ওসিকে অবহিত করেন। সোমবার পুলিশ এক ব্যক্তিকে আটক করে। কমলগঞ্জ থানার এসআই আনজির হোসেন জানান, তিনি রেলওয়ের পরিত্যক্ত গোদাম ঘরের ইট খুলে নেয়ার সময় কুমড়া কাপন গ্রামের মহসিন আলী নামে এক ব্যক্তিকে আটক করেছেন।
