গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২০:৫১
শুনতে অবাক শোনাতে পারে, তবে বাস্তবে একসাথে সবেচেয়ে বেশি মানুষের স্রেফ হাত-পা নেড়ে পানিতে ভেসে বেড়ানোর রেকর্ডও কিন্তু গিনেজের পাতায় আছে। আর মজার এই রেকর্ডটি স্থাপিত হয় আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের বাফেলোতে। রেকর্ড গড়ার দিনে বাফেলো ট্রায়াথলন দলের সর্বমোট ৪৬৯ জন সদস্য পানিতে ভেসে বেড়ানোর রেকর্ডে অংশ নেন। মূলত পানিতে ডুবে মরা বা পানিজনিত দুর্ঘটনার বিষয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগটি গ্রহণ করে বাফেলো ট্রায়াথলন।