বেনাপোলে গান পাউডারসহ ২ যুবক আটক

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২১:২৬
বেনাপোলের কাগজ পুকুর এলাকা থেকে মঙ্গলবার গান পাউডারসহ ২ যুবককে আটক করে পুলিশ। আটককৃতরা হলো ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জাহিদুল ইসলাম ও একই উপজেলার আশ শিংড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন। পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম সরদার জানান, একটি চক্র বেনাপোল থেকে গান পাউডার নিয়ে যশোরের দিকে যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে এস আই আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বেনাপোল-যশোর সড়কের পাশে তনিমা ফিলিং স্টেশনের সামনে থেকে জাহিদুল ইসলামকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে কাগজে মোড়ানো ১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক নাভারন পুরাতন বাজার থেকে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে পোর্ট থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।