রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২০ মে ২০১৯, ০০:৩৮

মো. হানিফ মিয়া

নোয়াখালী জেলার চাটখিলের ৯নং খিলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়া (৬৮) গত শনিবার রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...  রাজিউন)। গতকাল রবিবার বাদ জোহর নিজগ্রাম শ্রীপুরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী ৪ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, সাবেক সংসদ সদস্য ও যুদ্ধকালীন সময়ে বৃহত্তর নোয়াখালী জেলার মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত, চাটখিল প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন ভুলু প্রমুখ।