শোক সংবাদ

আপডেট : ২০ মে ২০১৯, ০০:৩৮

আনোয়ারা খাতুন

দৈনিক ইত্তেফাকের পাকুন্দিয়া উপজেলা সংবাদদাতা ও মঠখোলা হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীনের মা আনোয়ারা খাতুন শিখা (৫৯) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। রবিবার ভোরে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের মরহুম জিয়া উদ্দিনের স্ত্রী। গতকাল নিজ বাড়ি উপজেলার উত্তরপাড়া গ্রামে বাড়ি প্রাঙ্গণে বাদ জোহর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি তিন ছেলে ও দুই মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ রশীদ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক খন্দকার আছাদুজ্জামান গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।