বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা’ ১৩ (কলেজ পর্যায়) ক- সেটের ২০ নম্বর প্রশ্নটি ছিল এরকম
কোন সমাসে উভয় পদই বিশেষ্য?
ক. দ্বন্দ্ব খ. কর্মধারয় গ. তত্পুরুষ ঘ. প্রাদি
এখানে প্রশ্নটির উত্তর একাধিক। শুধু প্রাদি সমাসে উভয়পদে বিশেষ্য থাকে না। দ্বন্দ্ব, কর্মধারয়, তত্পুরুষ—এ তিনটি সমাসে উভয়পদেই বিশেষ্য থাকে। যেমন—
ক. চোখ-কান = চোখ ও কান (দ্বন্দ্ব)
খ. রাজা-বাদশা = যিনি রাজা তিনি বাদশা (কর্মধারয়)
গ. শিশুসাহিত্য = শিশুদের জন্য সাহিত্য (তত্পুরুষ)
অতএব ভুল প্রশ্নের উত্তরটিতে সকলকে নম্বর প্রদানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আশরাফ পিন্টু, প্রভাষক বাংলা বিভাগ,
মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজ, বেড়া, পাবনা
