পাকা সড়ক চাই

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:১৫
ফেনী জেলার সোনাগাজী উপজেলাধীন ২ নম্বর বগাদানা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পশ্চিমদিকে বাংলাবাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা কাঁচা। বর্ষাকালে রাস্তাটি কাদা ও জলমগ্ন থাকায় যাতায়াত করা অত্যন্ত কষ্টকর। রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রীসহ অসংখ্য মানুষকে এই রাস্তায় চলতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ অবস্থায়, রাস্তাটি পাকা করার জন্য আশু উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। মাওলানা মফিজুল হক, পেশ ইমাম, আলামপুর কাটাখিলা কেন্দ্রীয় ঈদগাহ,খতিব, আলামপুর তালিমুদ্দি মাদ্রাসা জামে মসজিদ, কাজির হাট, সোনাগাজী, ফেনী