আমেরিকান ক্লাবে হেলথ কমিউনিকেশন বিষয়ক অনুষ্ঠান

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:২৪
মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অবস্থিত জনস্ হপকিন্স ব্রুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ্ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (জেএইচইউ-সিসিপি)-এর পরিচালক সুজান ক্যারেন ২৭ থেকে ৩০ অক্টোবর ঢাকা সফর করেন। তার এই সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ নলেজ ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ (বিকেএমআই) প্রকল্পকে কারিগরি সহায়তা প্রদান করা। তিনি গত ২৯ অক্টোবর ঢাকায় আমেরিকান ক্লাবে লেসনস লার্নড্ ইন হেলথ কমিউনিকেশন ফ্রম এরাউন্ড দি ওয়ার্ল্ড শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এ অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধি, সুশীল সমাজ, উন্নয়ন অংশীদারগণ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুজান ক্যারেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এবং অন্য কর্মকর্তাসহ বাংলাদেশের প্রধান স্টেকহোল্ডারদের সাথেও সাক্ষাত্ করেন। -প্রেস বিজ্ঞপ্তি