আব্দুল করিম মিয়া
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দী গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল করিম মিয়া ওরফে করিম মাস্টার (৬৫) গত মঙ্গলবার হূদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অমর চন্দ্র ঘোষ
রংপুর মহানগরীর গোমস্তপাড়া নিবাসী শহীদ অশ্বিনী ঘোষের বড় ছেলে মুক্তিযোদ্ধা অমর চন্দ্র ঘোষ (৬২) গত সোমবার রংপুরের এক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ভাই, বোন রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদা গত মঙ্গলবার নগরীর দখিগঞ্জ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
