বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৩-১৪ শিক্ষা বর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক হাজার আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৯ হাজার ১১১ জন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা অফিস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বুয়েটের পুরকৌশল ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরকৌশল ভবন ছাড়া অন্যান্য ভবনে সকাল নয়টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বুয়েটের ওয়েবসাইট ও নোটিস বোর্ডে প্রকাশ করা হয়েছে।
