টিভি চ্যানেলগুলোকে নিয়েই শুরু হল দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম। গতকাল রবিবার উেক্ষপণের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। প্রথম দিনেই যমুনা টিভি, সময় টিভি, দীপ্ত টিভি, বিজয় টিভি, বাংলা টিভি ও মাই টিভি এবং সোনালী ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক স্যাটেলাইটের সেবা নেয়ার জন্য চুক্তি সই করে। পর্যায়ক্রমে অন্য টিভি চ্যানেলগুলোও চুক্তি করবে।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বক্তব্য দেন।
