টানা তিনদিনের হরতালে সারাদেশে হতাহত, হামলা-মামলা ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের আজ বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, এর আগে নির্দলীয় সরকারের দাবিতে ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এ সমাবেশ থেকেই টানা ৬০ ঘণ্টা হরতাল কর্মসূচির ঘোষণা দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এই টানা হরতালের পর ৫ দিন বিরতি দিয়ে আগামী ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত তিনদিন সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করবে ১৮ দল।
