বুথফেরত জরিপ মানি না :মমতা

আপডেট : ২০ মে ২০১৯, ০০:৪১

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এই বুথ ফেরত জরিপ মানি না। বিভ্রান্তি ছড়াতে এটা করা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে এটা করা হয়েছে। যাতে বিরোধী জোটের যে ঐক্য প্রচেষ্টা চলছে তা ব্যর্থ হয়। গতকাল মমতা বলেন, ইভিএমে কারচুপি করার এবং ফল বদলে ফেলার জন্য এটা করা হচ্ছে। যাতে ভোটকর্মীরা বিভ্রান্ত হয়ে পড়েন। আর সেই সুযোগে ইভিএম বদলে ফেলা সম্ভব হয়। তিনি বলেন, সব বিরোধী দলগুলোকে অনুরোধ করছি, ঐক্যবদ্ধ থাকুন। তাদের সঙ্গে এ নিয়ে আমার কথা হয়েছে।