বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ফুটবল সংগঠনগুলোর একটি হিসেবে স্বীকৃত ইংল্যান্ডের ফুটবল সংস্থা (এফএ) এ বছরই তার দেড় শত বছর পূর্ণ করল। আর এ উপলক্ষে এফএ সংক্রান্ত বেশ কিছু রেকর্ড নতুন করে আরও একবার উঠে এসেছে গিনেজের পাতায়। এর মধ্যে নানা সময়ে বিভিন্ন খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্যে গড়া রেকর্ড যেমন আছে তেমনি আছে ব্যতিক্রমী নানা রেকর্ডও। আর এ ধরনের ব্যতিক্রমী রেকর্ডেরই একটি হলো এফএ’র ইতিহাসে সবচেয়ে বেশি ওজনের গোলকিপার হওয়ার রেকর্ড। ১৮৯৪ থেকে ১৯০৭ পর্যন্ত শেফিল্ড ইউনাইটেড, চেলসি ও ব্রাডফোর্ড সিটির হয়ে খেলা গোলরক্ষক উইলিয়াম ফোকের ওজন ছিল ৩৬৩.৬ পাউন্ড বা ১৬৫ কেজি। আর ব্রাডফোর্ড সিটির হয়ে খেলার সময় তার এই ওজনের রেকর্ডটিই তাকে পাইয়ে দিয়েছিল ‘ফ্যাটি’ নামটি।
