শেরপুরের ঝিনাইগাতীতে চাচা ও ভাতিজা মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২৮ নভেম্বর দুপুর ২টার দিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক ৩য় বারের মতো মনোনয়ন পত্র দাখিল করেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের হাতে মনোনয়ন পত্রটি জমা দেন। অপরদিকে বিকেল ৩টায় তার আপন ভাতিজা শেরপুর জেলা বিএনপির সভাপতি শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল ৪র্থ বারের মতো মনোনয়ন পত্র দাখিল করেন।
এর আগে মাহমুদুল হক রুবেল বিএনপি কার্যালয়ে নেতা কর্মীদের সাথে এক মত বিনিময় সভা করেনএবং উপজেলা সদর বাজারে বিএনপির নেতা কর্মীরা প্রার্থীকে নিয়ে আনন্দ মিছিল করেন। প্রকৌশলী একেএম ফজলুল হক মনোনয়ন পত্র দাখিলের পর উপজেলা যুবলীগ অফিসে যুবলীগের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন।
ইত্তেফাক/কেআই
