আমরা যখন আমাদের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য ভুলে গিয়ে বিপথগামী হই, তখনই সত্যিকারের অকৃতকার্যতা আসে। - জ্যাকুলিন মিলার
অকৃতকার্যতা প্রায় সর্বদাই উদ্যমের অভাবে দেখা দেয়, পুঁজির অভাবে নয়। - ড্যানিয়েল ওয়েবস্টার
জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনোদিন সম্পদশালী হতে পারে না। - সি.এইচ. স্পারজন
আমরা যখন কর্তব্য-কর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্য হই। - ডেল কার্নেগি
একবার না পারিলে দেখো শতবার। - প্রবাদ
