খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা

৩০ টাকার ইফতার খাবেন বিএনপি নেতারা

আপডেট : ২০ মে ২০১৯, ০০:৪৬

আগামী ২৮ মে রাজনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করবে বিএনপি। জাতীয় প্রেসক্লাবে এই ইফতার অনুষ্ঠিত হবে। এই ইফতারে বিএনপি নেতারা ৩০ টাকা মূল্যের খাবার দিয়ে ইফতার করবেন। কারণ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৩০ টাকার ইফতার দিচ্ছে সরকার। বেগম জিয়ার প্রতি সহমর্মিতা দেখাতে তার ইফতারের সঙ্গে মিল রেখে বিএনপি নেতারাও ৩০ টাকার ইফতার খাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, বিএনপি নেতারা ৩০ টাকার ইফতার খেলেও আমন্ত্রিত অতিথি ও অন্য দলের নেতারা সাধারণ নিয়ম অনুযায়ী ইফতার করবেন।