চাঁদপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২১:০৩
চাঁদপুর জেলার হাইমচর থানাধীন উত্তর আলগী গ্রামের শেষ দিকে এবং কৃষ্ণপুর গ্রামের কাছাকাছি বাগান আর জনবসতির মাঝে একটি ইটভাটা এখানকার মানুষের দুঃখ হয়ে জ্বলছে গত আঠারো বছরেরও বেশি সময়। ইটভাটাটি পরিবেশ দূষণ করে চলেছে। একটি সবুজ শ্যামল গ্রামের মাঝখানে একটি জ্বলন্ত ইটভাটা এখানকার মানুষের প্রতি চরম নিষ্ঠুরতা বলে আমি মনে করি। চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন এই যে, উত্তর আলগী গ্রাম থেকে ইটভাটিটি অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা হোক। নাম প্রকাশে অনিচ্ছুক