বাসভাড়া আদায়ে নৈরাজ্য

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২১:০৩
ঢাকা শহরের বাস ভাড়া বর্তমানে এক নৈরাজ্যজনক অবস্থায় পৌঁছেছে। একজন যাত্রীকে মিরপুর এক নাম্বার থেকে দশ নাম্বার যেতে হলে রামপুরাগামী বাসে মহাখালীর ভাড়া দিতে হয়। এয়ারপোর্টগামী বাসে এক নাম্বার থেকে শ্যামলী যেতে হলে কুড়িলের ভাড়া দিতে হয়। আর মতিঝিলগামী বাসে এক নাম্বার থেকে শ্যামলী যেতে হলে কারওয়ান বাজারের ভাড়া পরিশোধ করতে হয়। এ নিয়ে প্রায় প্রতিদিনই যাত্রীদের সঙ্গে বাস কর্মচারীদের গণ্ডগোল হচ্ছে। আর বাস কর্মচারীদের দুর্ব্যবহারে অনেক ভদ্রলোক নীরবে এই অযৌক্তিক অতিরিক্ত ভাড়া গুনছেন। আরো আশ্চর্য ব্যাপার হলো, সব বাসই লোকাল, যেখানে-সেখানে যাত্রী ওঠানো-নামানো করাচ্ছে কিন্তু ভাড়া নিচ্ছে ডাইরেক্ট বাসের। আমরা এইসব অত্যাচার থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাচ্ছি। মুক্তিযোদ্ধা আহমাদ সোহেল চৌধুরী, মিরপুর, আহমাদনগর, ঢাকা ১২১৬