পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দখল করেছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। অপরদিকে সহ-সাধারণ সম্পাদক, লিগ্যাল এইড সম্পাদক ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের পদ বিএনপি সমর্থিত আইনজীবীদের দখলে। পুনরায় নির্বাচিত হয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট আলহাজ্ব রফিকউদ্দীন আহাম্মেদকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন পিপি এ্যাডভোকেট আমিনুর রহমান। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট ইসমাইল হোসেন সরকারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি এ্যাডভোকেট নজরুল ইসলাম। এ ছাড়া সহ সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পহির উদ্দীন পহিরুল, সহ-সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী রাজেশ রায়, লিগ্যাল এইড সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী জাকির হোসেন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী জিল্লুর রহমান নির্বাচিত হয়েছেন।
