জেলায় মাসুদ রানা ওরফে ট্যারা রানা (৪০) নামে পুলিশের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে শামীম নামে আরো একজন আহত হয়েছেন। নগরীর শেখপাড়া বাজার এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নগরীর শেখপাড়া বাজার সংলগ্ন সংরক্ষিত কাউন্সিলরের অফিসের সামনে গত বুধবার রাত ১১টার দিকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রানা ও শামীমকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ আশংকাজনক অবস্থায় রানাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত শামীমকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহত ট্যারা রানা নগরীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী নিহত ফেরদাউস হোসেন হিরুর শ্যালক। রানার বিরুদ্ধে র্যাবের ২ কর্মকর্তার ওপর বোমা হামলাসহ কমপক্ষে ৬টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। রানা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
