১শ’ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২২:৫৭
১শ’ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ৭৩তম ড্র গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০১৬৭৭৩০, ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৬৬১৩২৬ এবং ১ লাখ টাকার তৃতীয় পুরস্কার পেয়েছে ০১৫০৮৭২ ও ০৮৬৩৫১৫। একক সাধারণ পদ্ধতিতে (প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এ ‘ড্র’ পরিচালিত হয়। বর্তমানে প্রচলিত ১০০ টাকা মূল্যমানের ৩৯টি সিরিজ, যেমন কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ এবং খড এ ড্রয়ের আওতাভুক্ত ছিল। এসব সিরিজের অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়েছে। উপরে উল্লেখিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এবং নিচের বন্ডগুলো সাধারণভাবে প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য হিসেবে বিবেচিত হয়। যেমন—প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাটি প্রতিটি সিরিজের ওই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও তাদের মান অনুযায়ী প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য। লটারিতে ৫০ হাজার টাকার চতুর্থ পুরস্কার পেয়েছে ০১৪৯২৩৫ ও ০৫৬৪০১৬। এছাড়া ১০ হাজার টাকার পঞ্চম পুরস্কার পেয়েছে প্রতি সিরিজের ৪০টি সংখ্যা। এগুলো হলো: ০০০৫৭৪২, ০২২৩৫৪৯, ০৪৩৮২৩০, ০৬২৬৭১৮, ০৮০৫১৬৮, ০০৪৫১২৪, ০২৭১৯৮৭, ০৪৬১১৮২, ০৬৪০৯৮০, ০৮২৮৩৪০, ০০৯০২৩৮, ০২৮১১৯৬, ০৪৯০০২৫, ০৬৫২৯৬৮, ০৮২৯২১৪, ০১১৭৭৪৭, ০২৮৫৩০৩, ০৫২৬০৩৮, ০৬৭৬৬৯৯, ০৮৩৩৬১৭, ০১৫৩৭৭২, ০৩২৬৬৫৩, ০৫২৮৬৭৯, ০৬৯১৬৭২, ০৮৫৯৪৯৫, ০১৬৯৬৫৩, ০৩৮৫৬৬৫, ০৫২৯১১২, ০৭১৯৪২৬, ০৮৬৯৮৩২, ০১৯৩৬৩৩, ০৩৯১৬২০, ০৫৯৫৭৭৭, ০৭৪২৮৪৮, ০৯৩০১৬৬, ০২১৩১৪৭, ০৪০৩৪৫৫, ০৬১৮৫৮১, ০৭৬৯৯৭৪ ও ০৯৯১৫৬৩।