মেঘনা লাইট হাউজের স্বত্বাধিকারী ও বাংলাদেশ ইলেকট্রিক এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সামসুল ইসলাম গতকাল সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ শুক্রবার তিনটি জানাজা শেষে তাকে দাফন করা হবে। জানাজায় উপস্থিত থাকার জন্য শুভানুধায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।-সংবাদ বিজ্ঞপ্তি
