মিস এশিয়া প্যাসিফিক-এ মুকুট পরলেন ভারতীয় তরুণী সৃষ্টি রানা। গত বছর হেমাঙ্গিনী সিং জিতেছিলেন এই খেতাব। বুধবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে ৪৯ প্রতিযোগীকে পেছনে ফেলে শেষ হাসি হাসেন ২১ বছর বয়সী এই তরুণী। সেরা সুন্দরীর্র খেতাব জেতার পাশাপাশি তিনি সেরা ন্যাশনাল কস্টিউম অ্যাওয়ার্ডও পেয়েছেন। মিসরের মেরিয়াম জর্জ দ্বিতীয় স্থান এবং কাজাকস্তানের ইভজেনিয়া ক্লিশিনা তৃতীয় হয়েছেন। ২০০০ সালে মিস এশিয়া প্যাসিফিক-জিতেছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ১৯৯৩ সালে নম্রতা শিরোদকর এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়েছিলেন।
হরিয়ানার ফরিদাবাদের মেয়ে সৃষ্টি রানা ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩-এর দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। সুন্দরী প্রতিযোগিতায় ভারতীয় মেয়েদের দাপট বেড়েই চলেছে। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী মঞ্চে ঐশ্বরিয়া রাই, সুস্মিতা সেন ও লারার সাফল্যের পর ভারতীয়রা খেতাব জিতেই চলেছেন।
