আগামী ৫ নভেম্বর বগুড়া জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ১৮ দল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জোটের শীর্ষ নেতাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে এবং অবিলম্বে সকলের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে এই হরতাল আহ্বান করা হয়। গতকাল বৃহস্পতিবার পৌর পার্কে জোটের পক্ষে ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
এর আগে বিকালে জোটের সমাবেশে বিএনপি ও জামায়াতের জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ থেকে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতৃবৃন্দ।
