জিয়া গবেষণা পরিষদের কুমিল্লা শাখার নেতাদের নামে মামলার প্রতিবাদ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২৩:০৫
জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আবদুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দা আবিদা সুলতানা এক যৌথ বিবৃতিতে ১৮ দলীয় ঐক্যজোটের ডাকা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন ২৮ অক্টোবর কুমিল্লা শহরে শান্তিপূর্ণ হরতাল চলাকালে মিছিল সমাবেশ করায় নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মামলায় জিয়া গবেষণা পরিষদের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দিনসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও মত্সজীবী দলের ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের নির্দেশে পুলিশ মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। নেতৃবৃন্দ বলেন, মিথ্যা মামলা দিয়ে জিয়া গবেষণা পরিষদের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। — সংবাদ বিজ্ঞপ্তি