ইরাকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মার্কিন সেনাদের ক্ষমা করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। আগামী ২৭ মে মেমেরিয়াল ডেতে তিনি তাদেরকে ক্ষমা করার বিষয়টি বিবেচনা করছেন। বিচার বিভাগ ছুটির আগেই কাজটি সম্পন্ন করতে কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করছে। এদের মধ্যে ইরাকে এক বেসামরিক নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ থাকা নেভি সিলসের স্পেশাল অপারেশনের প্রধান এডওয়ার্ড গাল্লাঘারও রয়েছেন। -রয়টার্স
